২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিশু পাচারকারী’ চক্রের ৬ সদস্য আটক

বিদেশে শিশু পাচারের সঙ্গে জড়িত অভিযোগে দুই নারীসহ ছয় জনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 12:04 PM

Updated : 11 Apr 2022, 10:58 PM

বুধবার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান।

আটককৃতদের কারও নাম-পরিচয় জানাননি তিনি।

মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা শিশুদের চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে অপহরণ করত।

“পরে তাদের মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাচার করত। এরা শিশুদের হত্যা ও গুম করে থাকে বলেও ধারণা করা হচ্ছে।”

বিস্তারিত জানাতে পরে র‌্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে বলে জানান এই কর্মকর্তা।