প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল হলেন অতিরিক্ত সচিব
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলামকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক আদেশে জানিয়েছে, তথ্য ক্যাডারের কর্মকর্তা নজরুল ইসলামকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় প্রেষণে এই পদোন্নতি দেওয়া হয়েছে।
অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে নজরুলকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ক্যাডারের মূল পদে ফিরতে হবে বলে উল্লেখ করা হয়েছে আদেশে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন ইহসানুল করিম। এই অনুবিভাগে চারজন উপ-প্রেস সচিব, দুইজন সহকারী প্রেস সচিবসহ মোট ১১ জন কর্মরত।
