২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেলার প্রথম দিনই আসছে শেখ হাসিনার নতুন বই

অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিনই প্রকাশিত হচ্ছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার লেখা নতুন বই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 04:52 PM

Updated : 19 Aug 2022, 03:38 PM

‘নির্বাচিত প্রবন্ধ’ নামে বইটি বাজারে আনছে আগামী প্রকাশনী।

এই প্রকাশনীর মালিক ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন দশকে বাংলাদেশের সমকালীন রাজনীতি নিয়ে শেখ হাসিনার লেখা ১৩টি প্রবন্ধ নিয়ে এই বইটি প্রকাশ হচ্ছে।

“শেখ হাসিনার নির্বাচিত প্রবন্ধ গ্রন্থটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের চিন্তা-চেতনা, মন-মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে,” বলেন তিনি।

৩৫০ টাকা মূল্যের বইটির ভূমিকা লিখেছেন এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম। প্রচ্ছদ করেছেন আনওয়ার ফারুক।

শেখ হাসিনার লেখা ‘ওরা টোকাই কেন’, ‘স্বৈরতন্ত্রের জন্ম’, ‘দারিদ্র্য দূরীকরণ: কিছু চিন্তা ভাবনা’, ‘লিভিং ইন টিয়ার্স’সহ ১৩টি বই প্রকাশ করেছে আগামী প্রকাশনী।

ওসমান গনি জানান, এবারের বইমেলার প্রথম দিন শেখ হাসিনার লেখা স্মৃতিকথামূলক সংক্ষিপ্ত আত্মজীবনী ‘শেখ মুজিব আমার পিতা’ বইয়ের পঞ্চম মুদ্রণ প্রকাশিত হবে।