মোহাম্মদপুরে ডাকাতি: দুজন গ্রেপ্তার, মালামাল উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর শ্যামলী রিং রোডে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতির কিছু মালামাল।
গ্রেপ্তাররা হলেন- নান্নু ও লিটন মোল্লা।
তেজগাঁও বিভাগের পুলিশের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান,রোববার রাতে তাদেরকে আগারগাঁও এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর, আশুলিয়া ও ঝিগাতলা থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, মুখোশ ও চাকুসহ লুণ্ঠিত মালামাল স্বর্ণ, রূপা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বিপ্লব কুমার বলেন, “৩ জানুয়ারি দুপুরে মোহাম্মদপুর থানার শ্যামলীর এক বাসায় কলিংবেল বাজিয়ে একদল ডাকাত বাসার সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।”
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় গত ৪ জানুয়ারি ডাকাতির মামলা হয়।
