২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিপিং কর্পোরেশন বিল সংসদে উত্থাপন

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রতি ইউনিট শেয়ারের দাম ১০ টাকা করতে আইন সংশোধনের প্রস্তাব সংসদে উঠেছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 09:53 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

রোববার ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিল-২০১৭’ সংসদে উত্থাপন করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলটি আইনে পরিণত হলে ১৯৭২ সালের ‘বাংলাদেশ শিপিং কর্পোরশেন অর্ডার’ রহিত হবে।

বর্তমানে শিপিং কর্পোরেশনের ইক্যুয়াল শেয়ারের মূল্য রয়েছে ১০০ টাকা।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কর্পোরেশনের অনুমোদিত মূলধনের পরিমান হবে অন্যূন এক হাজার কোটি টাকা যা প্রতিটি দশ টাকা অভিহিত মূল্যের ১০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।

বিলে বলা হয়েছে, কর্পোরেশনের পরিশোধিত মূলধনের পরিমান হবে ন্যূনতম ৩৫০ কোটি টাকা যা ৩৫ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হবে ন্যূনতম সাত এবং অনধিক ১৩ জন।