রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার।
রোববার বিমান বাহিনী প্রধান বঙ্গভবনে যান জানিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় বিমান বাহিনী প্রধান রাষ্ট্রপতিকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বাহিনীর উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
রাষ্ট্রপতি বিমান বাহিনীর কার্যক্রম এবং পেশাদারি দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন বলে প্রেস সচিব জানান।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বিমান বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি আশা করেন, বিমান বাহিনী আাগমীতে দেশ ও দেশের বাইরে বাংলাদেশের সুনাম সততার সঙ্গে উজ্জ্বল রাখবে।
বিমান বাহিনী প্রধান সাক্ষাতের সময় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা কামনা করেন।
