২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নেতৃত্বে জাহাঙ্গীর-মোদাব্বের 

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বতায় জাহাঙ্গীর আলম প্রধান সভাপতি ও মোদাব্বের হোসেন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 10:56 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

সংগঠনটির নির্বাচন কমিটির সভাপতি নুরুদ্দীন বিশ্বাস বুধবার বিকালে এই ফলাফল ঘোষণা করেন।

১২টি পদে একক প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে মাইন উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক পদে আনোয়ার উদ্দিন, কোষাধ্যক্ষ পদে আবু ইউসুফ, অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক পদে খায়রুল বাশার এবং সদস্য পদে একেএম মহসিন, সৈয়দ আলী আসফার, শফিউল আলম দোলন, জামালউদ্দিন বারী, তামান্না মিনহাজ ও মোরশেদুল আলম ভুঁইয়া নির্বাচিত হন।

এর আগে সকাল ১১টায় পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জানার্লিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা হয় বলে সংগঠনের সম্পাদক বাকের হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত কমিটিতে এমএ আজিজ সভাপতি এবং মুহাম্মদ বাকের হোসাইন সম্পাদক ছিলেন।