আইজিপি ব্যাজ পেলেন ২৯৩ পুলিশ সদস্য
প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ২৯৩ পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ প্রদান করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
পুলিশ সপ্তাহ ২০১৭ উপলক্ষে ২০১৬ সালে প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতি হিসেবে এ পদক দেওয়া হয়।
অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল উদ্ধার অভিযানে সাফল্য অর্জনকারী ইউনিট এবং শিল্ড প্যারেড প্রতিযোগিতায় বিজীয় দলকেও পুরস্কৃত করা হয়।
২০১৬ সালে অবৈধ আগ্মেয়াস্ত্র উদ্ধারে ‘ক’ গ্রুপে কুমিলা জেলা, ‘খ’ গ্রুপে কুষ্টিয়া জেলা, ‘গ’ গ্রুপে চাঁপাইনবাবগঞ্জ, ‘ঘ’ গ্রুপে র্যাব-৮ বরিশাল এবং ‘ঙ’ গ্রুপে ডিবি ডিএমপি প্রথম হয় আর যথাক্রমে দ্বিতীয় হয়, চট্টগ্রাম জেলা , কুষ্টিয়া জেলা, রাজবাড়ী জেলা, র্যাব-৭ চট্টগ্রাম ও ডিএমপি উত্তরা বিভাগ দ্বিতীয় ও চট্টগ্রাম জেলা, মুন্সীগঞ্জ জেলা, নড়াইল জেলা, র্যাব-৫ রাজশাহী, ডিএমপি মিরপুর বিভাগ তৃতীয় হয়েছে।
মাদক দ্রব্য উদ্ধারে ‘ক’ গ্রুপে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রথম, কুমিল্লা জেলা দ্বিতীয় এবং চট্টগ্রাম তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে যশোর জেলা প্রথম, কক্সবাজার জেলা দ্বিতীয় এবং নারায়ণগঞ্জ জেলা তৃতীয় হয়েছে। ‘গ’ গ্রুপে লালমনিরহাট জেলা প্রথম, মাদারীপুর জেলা দ্বিতীয় এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তৃতীয় হয়েছে।
‘ঘ’ গ্রুপে র্যাব-৭ প্রথম, র্যাব-৫ দ্বিতীয় এবং র্যাব-১৪ তৃতীয় হয়েছে। ‘ঙ’ গ্রুপে ডিএমপির সিটিটিসি প্রথম, ডিবি দ্বিতীয় এবং ওয়ারী বিভাগ তৃতীয় হয়েছে। ‘চ’ গ্রুপে হাইওয়ে পুলিশ প্রথম, এপিবিএন দ্বিতীয় এবং রেলওয়ে পুলিশ তৃতীয় হয়েছে।
চোরাচালান মালামাল উদ্ধারে ‘ক’ গ্রুপে সিএমপি প্রথম, দিনাজপুর জেলা দ্বিতীয় এবং বগুড়া জেলা তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে নাটোর জেলা প্রথম, যশোর জেলা দ্বিতীয় এবং ঢাকা জেলা তৃতীয় হয়েছে। ‘গ’ গ্রুপে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রথম, জয়পুরহাট জেলা দ্বিতীয় এবং মেহেরপুর জেলা তৃতীয় হয়েছে।
‘ঘ’ গ্রুপে র্যাব-৭ প্রথম, র্যাব-৫ দ্বিতীয় এবং র্যাব-৯ তৃতীয় হয়েছে। ‘ঙ’ গ্রুপে ডিএমপির তেজগাঁও বিভাগ প্রথম, লালবাগ বিভাগ দ্বিতীয় এবং মিরপুর বিভাগ তৃতীয় হয়েছে। ‘চ’ গ্রুপে এপিবিএন প্রথম, রেলওয়ে পুলিশ দ্বিতীয় এবং হাইওয়ে পুলিশ তৃতীয় হয়েছে।
পুলিশ সপ্তাহ ২০১৭ কুচকাওয়াজ ট্রফি প্রতিযোগিতায় প্রথম হয়েছে শিল্প পুলিশ দল।
শিল্ড প্যারেড প্রতিযোগিতায়ও প্রথম হয়েছে শিল্প পুলিশ দল।
