২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সার্কের বিদায়ী মহাসচিবের সাক্ষাৎ

সার্কের বিদায়ী মহাসচিব অর্জুন বাহাদুর থাপা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2017, 08:46 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে যান অর্জুন বাহাদুর থাপা।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সাক্ষাতে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে সার্ককে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ অঞ্চলের জনগণের সমস্যাগুলো একই ধরন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সকলের ঐক্যবন্ধ প্রচেষ্টায় এসব সমস্যার সমাধান সম্ভব।”

প্রধানমন্ত্রী আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে বিবিআইএন চুক্তির বিষয়েও প্রধানমন্ত্রী এসময় কথা বলেন।

বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান অর্জুন বাহাদুর থাপা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে থাপা বলেন, তার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক অগ্রগতি হয়েছে।

সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে সহায়তার জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।