‘বঙ্গবন্ধু উৎসব’ করবে বাঙালি সাংস্কৃতিক জোট
জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’ করবে বাঙালি সাংস্কৃতিক জোট।
আগামী ১৭ ও ১৮ মার্চ চারুকলার বকুল তলায় এ উৎসব হবে বলে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে।
উৎসবে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা, গান, প্রামাণ্যচিত্র ও চিত্র প্রদর্শনের পাশাপাশি তাকে নিয়ে যারা কাজ করেছেন তাদেরও সম্মান জানানো হবে।
সংবাদ সম্মেলনে জোটের সভাপতি চয়ন ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবদুল মতিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আওলাদ হোসেন রুহুল উপস্থিত ছিলেন।
