২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় প্রেস ক্লাবে ১২ উপ-কমিটি

দায়িত্ব গ্রহণের পাঁচদিন পর জাতীয় প্রেস ক্লাব পরিচালনার জন্য ১২টি উপ-কমিটি গঠন করেছে নতুন ব্যবস্থাপনা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 09:47 PM

Updated : 11 Apr 2022, 10:49 PM

সোমবার বিকালে সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠকে এসব কমিটি গঠন করা হয়।

প্রেস ক্লাবের এক সংবাদ বিজ্ঞপিএত বলা হয়েছে- বাছাই কমিটির আহ্বায়ক সাইফুল আলম, শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আজিজুল ইসলাম ভুঁইয়া, পেশা উন্নয়ন ও প্রশিক্ষন উপকমিটির আহ্বায়ক ইলিয়াস খান, সেমিনার, মিট দ্য প্রেস ও আন্তর্জাতিক লিয়াঁজো উপকমিটির আহ্বায়ক শ্যামল দত্ত, রক্ষনা বেক্ষণ উপকমিটির আহ্বায়ক করা কুদ্দুস আফ্রাদকে।

এছাড়া মিডিয়া উপকমিটির আহ্বায়ক মাঈনুল আলম, স্মরণিকা ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক রেজোয়ানুল হক রাজা, সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক মোল্লা জালাল, সামাজিক সমাবেশ উপকমিটির আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ চারু, পাঠাগার ও রেফারেন্স উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম, ক্রীড়া উপকমিটির আহ্বায়ক কল্যাণ সাহা ও ক্যান্টিন উপকমিটির আহ্বায়ক হয়েছেন হাসান আরেফিন।

যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ক্লাবের প্রশাসনিক কাজে সাধারণ সম্পাদককে সহযোগিতা করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

গত ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে মুহম্মদ শফিকুর রহমান সভাপতি ও ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থক প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। ১৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক-সিনিয়র সহসভাপতি-সহসভাপতি-কোষাধ্যক্ষসহ ১৪টি পদ পেয়েছে তারা।

গত বুধবার যৌথ সভায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ফরিদার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।