২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা ফেরদৌস আরার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক আনসার অ্যাডজুটেন্ট ফেরদৌস আরা বেগম রুনুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 09:47 PM

Updated : 19 Aug 2022, 03:27 PM

এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ফেরদৌস আরা বেগম রুনুর  অবদানের কথা স্মরণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।

মরহুমের ছেলে ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা ফরহাদ হোসেন সংগ্রাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফেরদৌস আরা বেগম রুনুর বয়স হয়েছিল ৭০ বছর। বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।

ফেরদৌস আরা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ ও সাবেক মন্ত্রী রাশেদ মোশাররফের বোন।