সীমান্ত স্কয়ারে অগ্নিকাণ্ড
ঢাকার জিগাতলায় বিজিবি সদরদপ্তরের পাশে সীমান্ত স্কয়ার শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় আগুন লাগার পর অগ্নি নির্বাপক বাহিনী পৌঁছানোর আগেই দোকানীরা তা নিভিয়ে ফেলেছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল ৫টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যান।
“তারা পৌঁছানোর আগেই মার্কেটের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।”
ঠিক কোথায় কীভাবে আগুন লেগেছিল- তা জানাতে পারেননি পলাশ। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
