২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএএসের স্থায়ী পর্যবেক্ষক হলো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তঃমহাদেশীয় সংগঠন অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) স্থায়ী পর্যবেক্ষক হয়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 06:49 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

সংগঠনটির মহাসচিব লুইস আমগ্রো এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে এ সম্মাননার কথা জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পারস্পরিক সমঝোতা ও সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে লাতিন আমেরিকার ২০টি দেশ নিয়ে ১৯৪৮ সালে যাত্রা করে ওএএস।

এখন ওই ২০টি সদস্য দেশ ছাড়াও উত্তর ও মধ্য আমেরিকার এবং ক্যারিবীয় অঞ্চলের বেশ কিছু দেশসহ ৩৫ রাষ্ট্রের বৃহৎ এক সংগঠন এটি।

বর্তমানে এই সংগঠনটির স্থায়ী পর্যবেক্ষক হিসেবে বিশ্বের ৭২টি দেশ হিসেবে কাজ করছে, বাংলাদেশ তারই একটি।