২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরিন আফরোজের বাবার মৃত‌্যুতে আইনমন্ত্রীর শোক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের বাবার মৃত‌্যুতে শোক জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 08:19 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

তুরিনের বাবা তছলিম উদ্দিন আহমেদ (৭২) মঙ্গলবার মারা যান। তিনি অতিরিক্ত কর কমিশনার ছিলেন।

এক শোক বার্তায় আইনমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান।

তুরিনের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটিও।

গত বছরের ৩ ডিসেম্বর উত্তরার বাসায় স্ট্রোক করলে তছলিম আহমেদকে ল্যাবএইড হাসাপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

সাতদিন আগে হাসপাতাল থেকে রাজধানীর উত্তরার বাসায় নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

তছলিম উদ্দিন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে (তুরিন আফরোজ) রেখে গেছেন।

তুরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীলফামারীর জলঢাকার চাওরাডাঙ্গি গ্রামে পারিবারিক কবরস্থানে বৃহস্পতিবার তার বাবাকে দাফন করা হবে।