২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে দেশজুড়ে শৈত‌্যপ্রবাহের আভাস

জানুয়ারি মাসে দেশজুড়ে শৈত‌্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 11:14 PM

Updated : 11 Apr 2022, 10:43 PM

অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি সোমবার চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার কথা বলেছে।

কমিটির বৈঠক শেষে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ‌্যাঞ্চলে একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) এবং অন‌্যত্র দুয়েকটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের শৈত‌্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তবে সার্বিকভাবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

চলতি শীত মৌসুমে ইতোমধ‌্যে এক দফা মৃদু শৈত‌্যপ্রবাহ বয়ে গেছে। তবে মধ‌্য ডিসেম্বরে ওই শৈত‌্যপ্রবাহের আাঁচ ততোটা অনুভব করেননি ঢাকাবাসী।

এর কারণ হিসেবে এবার ডিসেম্বরে সাইবেরীয় উচ্চ চাপ বলয় ও উত্তর-পশ্চিমা শক্তিশালী বায়ুপ্রবাহের (জেড বায়ু) দুর্বলতা এবং দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় ‘নাদা’র প্রভাবের কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।