মোহাম্মদপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
গণপুর্ত অধিদপ্তরের মহাপরিকল্পনায় থাকা ৬০ ফুট চওড়া একটি সড়কের প্রায় ৪০০ ফুট অংশে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল।
সোমবার বেলা ১১টার দিকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে অভিযান শুরু হয়।
মোহাম্মদপুরের জান্নাতবাগ, বিজলি মহল্লা, জহুরি মহল্লা এবং শ্যামলী রিং রোডের বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের সামনে সড়কে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের এই অভিযান চলে বিকাল ৪টা পর্যন্ত।
তবে একটি মেগা প্রজেক্টের আওতায় ডিএনসিসি এই সড়কের নির্মাণ শেষ করতে উদ্যোগী হওয়ায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।
অভিযান চলাকালে দুপুরের দিকে স্থানীয়রা উচ্ছেদে বাধা দেওয়ার চেষ্টা করলেও তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া সড়কের ওপর মালামাল রাখায় সিটি কর্পোরেশন আইনে একজন স্যানিটারি সামগ্রী বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল ইসলাম রতন, ডিএনসিসি অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা এসএম অজিয়র রহমানসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
