২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: একুশে টিভি সাংবাদিক ফের রিমান্ডে

আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানায় ‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে সহায়তা’ ও শ্রমিক অসন্তোষে ’উসকানি দেওয়ার’ অভিযোগে দায়ের করা মামলায় একুশে টিভি সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে ফের একদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 08:08 PM

Updated : 11 Apr 2022, 10:43 PM

ঢাকার মুখ্য বিচারিক হাকিম শাহাজাদি তাহমিদা সোমবার এই রিমান্ড অনুমতি দেন।

এর আগে এই মামলায় দুইদিন রিমান্ডে থাকা নাজমুলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচদিনের হেফাজত চান বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জাজামান।

গত ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়ার বাইপাইল থেকে সাংবাদিক নাজমুলকে আটক করে পুলিশ।

মিথ্যা সংবাদ পরিবেশন ও ফেইসবুকে ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ ওইদিনই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা করে।

এরপর ২৭ ডিসেম্বর আদালতের মাধ্যমে তাকে প্রথমদফা দুইদিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।