২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভীর শপথ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটে নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আগামী বৃহস্পতিবার শপথ নেবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 06:53 PM

Updated : 25 Jul 2022, 08:52 PM

ওই দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্যা পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন।

এবারই প্রথম দলীয়ভাবে প্রথম সিটি করপোরেশন নির্বাচন হয় নারায়ণগঞ্জে গত ২২ ডিসেম্বর। ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে এক লাখ ভোটে হারিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পুনঃনির্বাচিত হন নৌকা প্রতীকের আইভী।

গত ১৩ বছর ধরে নারায়ণগঞ্জ নগর প্রশাসন চালিয়ে আসা আওয়ামী লীগ নেতা আইভী আবারও পাঁচ বছরের জন্যও নগরবাসীর সেবার দায়িত্ব গ্রহণ করছেন।

তার সঙ্গে ২৭ জন সাধারণ কাউন্সিলর এবং নয়জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের নাম-ঠিকানাসহ ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এরপরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যেবস্থা নেওয়ার জন্যেজ চিঠি দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে শপথ আয়োজন করে স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক সংশ্লিষ্টদের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

ভোটের দুই সপ্তাহের মাথায় শপথ নিচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলররা। এরপরই দায়িত্ব নেওয়ার পালা।

পুরনো খবর:

সেই চুনকার মেয়েতেই আস্থা নারায়ণগঞ্জবাসীর