২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: বিদেশের আট কেন্দ্রে পাস ৯৯.৫২%

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রের ৯৯ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 02:43 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

গত বছর বিদেশের কেন্দ্র থেকে ৯৮ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসাবে এবার বিদেশ কেন্দ্রে পাসের হার বেড়েছে ১ দশমিক ৩১ শতাংশ পয়েন্ট।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এবার দেশের বাইরের আটটি কেন্দ্রে ৬২৬ জন শিক্ষার্থী জেএসসিতে অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৬২৩ জন। ছয়টি কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিতভাবে ৯৩ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।