২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে শাবিপ্রবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগামী সমাবর্তনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 08:06 PM

Updated : 20 Aug 2022, 02:34 PM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলটি মঙ্গলবার বঙ্গভবনে যায় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

তিনি সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় প্রতিনিধি দল উন্নয়ন প্রকল্পসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং আগামী বছর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানান।

প্রতিনিধি দলের সদস‌্যরা যানবাহন স্বল্পতাসহ বিভিন্ন সমস্যার কথা বিশ্ববিদ‌্যালয়ের আচার্য আবদুল হামিদের কাছে তুলে ধরে এর সমাধানে তার সহযোগিতা চান।

শিক্ষার্থীরা যাতে পাঠ্যক্রমের বাইরে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে সে ব্যাপারে কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি।

এছাড়া তিনি গবেষণা কার্যক্রম জোরদার করার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ‘মনিটরিং’ জোরদার করার পরামর্শ দেন বলে জয়নাল আবেদীন জানান।