ঢাকায় ১২ অটোরিকশা চোর গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চুরিতে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, মজিবর, তাহের, জাহাঙ্গীর, নয়ন, মোসলেম, শাহ আলম, ঈমান আলী, রহিম, আলাউদ্দিন, নাসির, বাহাদুর হাওলাদার, আমিনুল ইসলাম।
মহানগর পুলিশের গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের হেফাজত থেকে পাঁচটি অটোরিকশা এবং চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়েছে।
পুলিশের কাউন্টার টোরোরিজম বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা সিএনজি চালকদের চায়ে ঘুমের ওষুধ সেবন করিয়ে অটোরিকশা চুরি করত। পরে মালিকের কাছ থেকে ৬০-৮০ হাজার টাকা আদায় করে অটোরিকশা ফেরত দিত।
