২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্ব নির্বাচনে ভোট দিচ্ছেন চিকিৎসকরা

চিকিৎসকদের জাতীয় পর্যায়ের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দিচ্ছেন চিকিৎসকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 10:39 AM

Updated : 11 Oct 2022, 09:28 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর বিএমএ ভবনসহ সারাদেশের বিএমএ কার্যালয়গুলোতে ভোট শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে এবার ৩৬ হাজার ১৬৬ জন চিকিৎসক কার্যনির্বাহী সংসদের ৪২ পদে পছন্দের প্রার্থী বেছে নেবেন।

বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড‌্যাবের বর্জনের মধ‌্যে এবার আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে বাম সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ‌্যান্ড এনভায়রনমেন্ট।

প্রতিদ্বন্দ্বী না থাকায় এরই মধ্যে আটজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকার নির্বাচনে ১৩ হাজার ৭০৪ জন চিকিৎসক কার্যনির্বাহী সংসদের সঙ্গে সঙ্গে বেছে নেবেন ১৩৮ জন কেন্দ্রীয় কাউন্সিলরকে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের প‌্যানেলে সভাপতি প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব প্রার্থী এহতেশামুল হক চৌধুরী দুলাল।

অন‌্যদিকে বাম প‌্যানেলের সভাপতি প্রার্থী হয়েছেন ফজলুর রহমান, মহাসচিব প্রার্থী শাকিল আকতার।

চিকিৎসকদের জাতীয় সংগঠনের নির্বাচনের জন‌্য গঠিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে এবার ভোট বর্জনের ঘোষণা দেয় ড‌্যাব।

বাম সমর্থক চিকিৎসকরাও বুধবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তাদের পোস্টার তুলে ফেলেছে ক্ষমতাসীন দল সমর্থক চিকিৎসকরা।

তবে নির্বাচন কমিশনার মো. লুৎফর রহমান এসব অভিযোগ নাকচ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এমন কিছু তাদের নজরে আসেনি।