রাজউকের সহকারী পরিচালক গ্রেপ্তার
জ্ঞাত আয়বহির্ভূত অর্থ উপার্জনের মামলায় রাজধানী উন্নয়ন করপোরেশনের একজন সহকারী পরিচালককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
গ্রেপ্তার ইকবাল পারভেজ রাজউকের আইন শাখার সহকারী পরিচালক বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান।
তিনি বলেন, “জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ উপার্জনের অভিযোগে ওয়ারী থানার এক মামলার আসামি ইকবাল পারভেজকে রোববার সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করেন দুদকের উপ-পরিচালক মো. নাসিরউদ্দিন।”
মামলায় ইকবাল পারভেজের বিরুদ্ধে অবৈধভাবে দুই কোটি ৬২ লাখ ৫০ হাজার ৬০২ টাকার সম্পদ উপার্জনের অভিযোগ করা হয়েছে।
