হাই কোর্টের বিচারক জে এন দেবের মৃত্যু
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক জে এন দেব চৌধুরী মারা গেছেন।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ।
গত বছরের ফেব্রুয়ারি মাসে দুই বছরের জন্য হাই কোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।
সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা বিচারপতি জে এন দেব ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।
তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মেয়ে লন্ডনে ব্যারিস্টারি পড়ছেন। ছেলে ঢাকার একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ছে।
