বিশ্ববিদ্যালয়ছাত্র অমিত হত্যা মামলার রায় বৃহস্পতিবার
ব্সেরকারি ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী অমিত সাহা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার।
ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন চার বছর আগের ওই মামলার রায় ঘোষণা করবেন বলে ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভুইয়া।
২০১২ সালের ২১ নভেম্বর রাজধানীর পল্লবী ছয় নম্বরে ‘সি’ব্লক,১৫ নম্বর সড়কের দুই নম্বর বাড়ির চারতলায় ভাড়া বাসায় প্রতিবেশী আশফাক ও তার বন্ধুদের হাতে খুন হন অমিত (২০)।
অমিতকে খুনের পর হত্যাকারীরা তার লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে বাসা থেকে ল্যাপটপ, ট্যাব, স্বর্ণালঙ্কারসহ প্রায় নয় লাখ টাকার মালামাল লুট করে। পরে ঘটনাটিকে আত্মহত্যা প্রচার করে আসামিরা।
বুধবার অমিতের বাবা ব্যবসায়ী শ্যামল চন্দ্র ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছেলে ও স্ত্রী রিক্তা সাহাকে নিয়ে তিনি তীর্থস্থান দর্শনে ওই বছরের ৪ নভেম্বর ভারতে যান। চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে পরে ১০ নভেম্বর দেশে ফেরেন অমিত।
“২১নভেম্বর দুপুরে প্রতিবেশী অমিতের বন্ধু মামলার প্রধান আসামি আশফাক আহমেদ শিহাব (২৪), তার সঙ্গী আল আমিন ইসলাম পিন্টু (২৪)এবং রুহুল আমিন রুবেল (২৪) পরিকল্পিতভাবে ম্বাসরেোধ করে অমিতকে হত্যা করে টাই বেঁধে লাশ সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখে।
“অমিতের মামা তিষাণ সাহা কর্মস্থল থেকে ঘটনাস্থলে গিয়ে বাসার খোলা দরজা দেখে দিয়ে অমিতের শোবার ঘরে ঢুকে তার লাশ দেখতে পান।”
তিষাণই ফোন করে তাকে ছেলের মৃত্যুর খবর দেয় বলে জানান শ্যামল চন্দ্র।
পরদিন ঢাকায় ফিরে শ্যামল পল্লবী থানায় তিনজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
গ্রেপ্তারের পর তিন আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দেন। তাদের কাছ থেকে অমিতদের বাসা থেকে লুট করা কিছু মালামাল উদ্ধার করে পুলিশ।
মামলায় ২০১৩ সালের ২৯ এপ্রিল তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ২১ জন।
