২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘অজ্ঞান পার্টির’ ১২ জন গ্রেপ্তার

ঢাকার মিরপুর ও রমনা এলাকায় রাতভর অভিযান চালিয়ে ‘অজ্ঞান পার্টি’ হিসেবে পরিচিত প্রতারক চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 12:48 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

এরা হলেন- মো. আমির হোসেন (৩৫), মো. সালাম হাওলাদার (৫৫), মো. আরিফ হোসেন (২৭), মো. আলামিন (২০), মো. সাগর (১৮), আখতার হোসেন ওরফে সবুজ (২৪), মো. সোহেল সিকদার (২০), মো. মিজানুর রহমান তালুকদার (২১), মোসাম্মৎ রেহেনা বেগম (২০) ও মোসাম্মৎ খাদিজা বেগম মিম (২০)।

গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতে রাজধানীর মিরপুর ও রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তাররা বিভিন্ন গণপরিবহনে যাত্রীদের চেতনানশক মেশানো খাবার খাইয়ে টাকা পয়সা, গয়না ও মূল‌্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেত বলে মঙ্গলবার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন ব্রিফিংয়ে বলেন, এই ১২ জনের মধ‌্যে কয়েকজন আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। আদালত থেকে জামিন নিয়ে তারা আবারও পুরোনো অপরাধে জড়িয়ে পড়েন।

এই প্রতারকচক্রের সদস্যরা এক সময় হকার সেজে বাসে উঠে যাত্রীদের সর্বস্ব লুটে নিত বলেও অভিযোগ রয়েছে। তাদের ধরতে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান বাতেন।

অন‌্যদের মধ‌্যে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সাজ্জাদুর রহমান, মাশরুকুর রহমান খালেদ, খন্দকার নুরুন্নবী ও পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মো. মাসুদুর রহমান ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।