২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ‌্য পরীক্ষার জন্য ছয় দিনের সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 07:10 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পরররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক কোরের ডিনসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ৬ ডিসেম্বর সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি হামিদ।

স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময়ও আবদুল হামিদকে চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয়েছে। সেসময় সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতেন তিনি।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আবদুল হামিদ সিঙ্গাপুরের পাশাপাশি কয়েক দফা যুক্তরাজ্যে গিয়েও চিকিৎসা নিয়েছেন।