২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে বেড়িবাঁধে যুবকের লাশ

রাজধানীর লালবাগ এলাকায় এক যুবকের ক্ষত-বিক্ষত মৃতদেহ পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 02:14 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

নিহত আনোয়ার হোসেন সুমন (২৬) নোয়াখালীর বাসিন্দা।

রোববার ভোরে শ্মশান ঘাট বেড়িবাঁধের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে লালবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মৃতদেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার সন্ধ্যায় কামরাঙ্গীর চরের লোহার পুলের বাসা থেকে বের হয়ে আর ফিরেননি সুমন।

লাশের সঙ্গে থাকা মোবাইল ফোনে নিকটজনের সঙ্গে যোগাযোগ করা হলে আনোয়ার হোসেন সুমন নামে একজন থানায় এসে নিজেকে নিহতের ভাই বলে পরিচয় দেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি পোশাক কারখানার যন্ত্রাংশের ব্যবসার সঙ্গে জড়িত।

ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।