২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে কারখানায় দগ্ধ শিশু সজিব বাঁচল না

পাঁচ দিন আগে পুরান ঢাকার হাজারীবাগে একটি কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ চার শিশুর একজন সজিব মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 10:28 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

দেহের ৬১ শতাংশে আগুনের ক্ষত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল ১৩ বছরের শিশুটি।

মঙ্গলবার সন্ধ‌্যায় সজিব মারা যান বলে বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

হাজারীবাগের ভাগলপুর লেইনে একটি মানিব্যাগ তৈরির কারখানায় কাজ করত সজিব। গত বৃহস্পতিবার সেখানে অগ্নিকাণ্ডে তার সঙ্গে আরও তিনটি শিশু দগ্ধ হয়।

তারা হল তামজিদ, হেদায়েত উল্লাহ ও আসাদুজ্জামান। আসাদুজ্জামান সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকি দুজন এখনও হা্সপাতালে চিকিৎসাধীন।

একটি দোতলা ভবনের নিচতলায় তানজিদ লেদার নামে মানিব্যাগ কারখানাটি ছিল। আগুন লাগার পর স্থানীয়রাই তা নিভিয়ে ফেলে।

চুলা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

পুরনো খবর:

হাজারীবাগের কারখানায় আগুনে ৪ শিশু দগ্ধ