২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর খিলগাঁও এলাকায় মোটর সাইকেল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 06:31 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

নিহতের নাম বিপ্লব (৩২)।তার বাড়ি নোয়াখালীতে। থাকতেন ঢাকার মিরপরে।

মঙ্গলবার সকালে খিলগাঁও তিলপাপাড়া জোড়পুকুর এলাকায়পিটুনিতে বিপ্লব নিহত হন বলে ‍পুলিশ জানায়।

খিলগাঁও থানার ওসি কাজী মা‌ইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফো্র ডটকমকে বলেন, “ওই এলাকায় একটি ভবনের নিচতলার গ্যারেজ থেকে মোটর সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে বিপ্লব।স্থানীয়দের পিটুনিতেসে আহত হয়। পরে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।”

ওসি বলেন, বিপ্লবের সঙ্গে আরও কয়েকজন ছিল, তবে তারা ওই গ্যারেজ থেকে আরেকটি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।

ময়না্তদন্তের জন‌্য বিপ্লবের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।