২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 09:39 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে আবদুল হামিদ তাকে স্বাগত জানান।

রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তার মরক্কো ও হাঙ্গেরি সফরের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

গত ২৮ নভেম্বর পানি সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে হাঙ্গেরি যান শেখ হাসিনা। এর আগে গত ১৪ নভেম্বর বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মরক্কো যান সরকার প্রধান।