২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদ নির্বাচন স্থগিতে আদালতে আবেদন

জেলা পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে হাই কোর্টে আবেদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 10:27 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ মঙ্গলবার এই রিট আবেদন করেন।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চে আগামী ৪ ডিসেম্বর আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।

রিট আবেদনে জেলা পরিষদ আইন-২০০০ এর ৪(২) ও ১৭ নম্বর ধারা এবং জেলা পরিষদ সংশোধিত আইনের ৫ নম্বর ধারা চ্যালেঞ্জ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্থানীয় সরকার সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।

ইউনুছ আলী সাংবাদিকদের বলেন, জেলা পরিষদ আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন (যদি থাকে), উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিগণ নির্বাচক মণ্ডলীর সদস্য হবেন এবং তারা জেলা পরিষদের প্রতিনিধি নির্বাচন করবেন।

“বাংলাদেশে ইলেকটোরাল ভোটের নিয়ম নেই। ইলেকটোরাল ভোট গ্রহণ করার আগে এ সংক্রান্ত বিধিমালা তৈরি করতে হবে। তা না করেই ভোট গ্রহণের সিদ্ধান্ত সঠিক না।”

বাংলাদেশে প্রথমবারের মতো ৬১ জেলায় চেয়ারম্যান ও সদস্য পদে জনপ্রতিনিধিদের ভোটে ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন হবে।

পুরনো খবর:

জেলা পরিষদ ভোট: প্রার্থিতার শেষ সময় ১ ডিসেম্বর