ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে ৩ প্যানেল চূড়ান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের পাশাপাশি বামপন্থি শিক্ষকরাও তাদের প্যানেল চূড়ান্ত করেছে।
আওয়ামী লীগ সমর্থক নীল প্যানেল থেকে সভাপতি পদে ভোট করবেন সাবেক সম্পাদক এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক প্রার্থী আইন বিভাগের অধ্যাপক রহমত উল্যাহ।
বিএনপি সমর্থক শিক্ষকদের সাদা প্যানেলের সভাপতি প্রার্থী ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী লুৎফর রহমান।
বাম সমর্থক শিক্ষকদের গোলাপি প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।
আগামী ৮ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ হবে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী।
অধ্যাপক তোফায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনটি প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।”
এবার ভোটার সংখ্যা এক হাজার ৯০০ এর বেশি হচ্ছে। বিদেশে অবস্থানরত শিক্ষকরা ফিরলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের ভোটার তালিকা পূর্ণাঙ্গ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
গত কয়েক বছর ধরে এই শিক্ষক সমিতিতে আওয়ামী লীগ সমর্থক প্যানেল জয়ী হয়ে আসছে। তার আগে টানা কয়েকবার বিএনপি সমর্থকরা এই সমিতির নিয়ন্ত্রণে ছিল। বেশ কিছু কাল বিরতি দিয়ে বাম সমর্থক শিক্ষকরা এবার প্যানেল দিল।
নীল দলের সভাপতি প্রার্থী অধ্যাপক মাকসুদ কামাল মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ। সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক রহমত উল্যাহ কবি জসিম উদদীন হলের প্রাধ্যক্ষ।
সাদা দলের সভাপতি প্রার্থী অধ্যাপক সিরাজুল ইসলাম সিনেট ও সিন্ডিকেটের সদস্য।
গোলাপির সভাপতি প্রার্থী এম এম আকাশ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা।
নীল দলের অন্যরা
সহ-সভাপতি ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য শিবলী রুবাইতুল ইসলাম; যুগ্ম-সম্পাদক টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম ভুঁইয়া; কোষাধ্যক্ষ ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস ছামাদ।
সদস্য প্রার্থীরা হলেন- বর্তমান সভাপতি অর্থনীতির অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ইমদাদুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক মাহবুবা নাসরীন, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, বাংলা বিভাগের অধ্যাপক বাইতুল্ল্যাহ কাদেরী, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজির অধ্যাপক এস এম আব্দুর রহমান, ইংরেজির অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, লেদার এন্ড টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটিটের পরিচালক অধ্যাপক মো. আফতাব আলী শেখ, পালি এন্ড বুড্ডিস্ট বিভাগের চেয়ারম্যান বিমল বড়ুয়া, রোবটিক্স এবং মেকাটনিক্স বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক লাফিফা জামাল।
সাদা দলের অন্যরা
সহ-সভাপতি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নূর ইসলাম; যুগ্ম-সম্পাদক সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক গোলাম রব্বানী; কোষাধ্যক্ষ মার্কেটিং বিভাগ অধ্যাপক মোর্শেদ হাসান খান।
সদস্যরা হলেন- প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইয়ারুল কবীর, পদার্থ বিজ্ঞানের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, প্রাণরসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের আখতার হোসেন খান, উদ্ভিদ বিজ্ঞানের আবদুল করিম, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক আসলাম হোসেন, পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম।
গোলাপি দলের অন্যরা
সহ-সভাপতি সমাজ বিজ্ঞানের অধ্যাপক নেহাল করিম; যুগ্ম-সম্পাদক পালি এন্ড বুড্ডিস্ট বিভাগে অধ্যাপক সুমন কান্তি বড়ুয়া; কোষাধ্যক্ষ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহিউদদীন।
সদস্যরা হলেন- ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম, অর্থনীতি বিভাগের অধ্যাপক শফিক উজ জামান, পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক এম আকতারুজ্জামান, দর্শন বিভাগের অধ্যাপক এ কে এম সালাউদ্দিন।
