২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

রাজধানীর উত্তরায় একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 06:17 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুর রহমান জানান, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরা ১১ সেক্টরের ওই কাঁচাবাজারে আগুন লাগে।

খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ‌্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

আগুনের সূত্রপাত কীভাবে হল এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।