ঢাকার কাজলায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড
ঢাকার শনির আখড়ার কাজলায় একটি ফিলিং স্টেশনের এক অংশে আগুন লাগার পর বড় কোনো বিপদ ঘটনার আগেই তা নিভিয়ে ফেলা হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার বেলা পৌনে ৩টার দিকে কাজলা এলাকার পূর্বাচল ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপ কমিশনার মো. ফরিদ উদ্দিন জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা বালি দিয়ে তা নিভিয়ে ফেলায় বড় কোনো বিপদ ঘটেনি।
তবে ঠিক কী কারণে ফিলিং স্টেশনের কোন অংশে আগুনের সূত্রপাত হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
