২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে নির্মাণাধীন ভবনের ছাদে আগুন

ঢাকার গুলশানে একটি নির্মাণাধীন ভবনের ছাদে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 02:23 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, সোমবার বেলা ১২টার দিকে গুলশান ‍দুই নম্বরের ১০৬ নম্বর রোডে ১৪ তলা একটি নির্মাণাধীন ভবনের ছাদে বৈদ‌্যুতিক তার থেকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে আতাউর রহমান জানান।

তিনি বলেন, আগুনে ছাদে রাখা কিছু নির্মাণ সামগ্রী পুড়ে গেলেও বড় কোনো বিপদ ঘটেনি।