২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পিবিআই

মোবাইল ফোনের মধ্যেমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 07:07 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

তারা হলেন, আব্দুল কুদ্দুস রিপন (৩২) ও মো. বাচ্চু মিয়া।

পিবিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের কাছে তিনটি মোবাইল ফোন কোম্পানির ১৩ সিম পাওয়া যায়। এর মধ্যে দুটি বিকাশ সিমকার্ড।

এই চক্র বিভিন্ন জনের কাছে চাকরিসহ নানা প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো এবং তাদের বিরুদ্ধে গাজীপুরসহ বিভিন্ন থানায় প্রতারণার মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।