২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রতিবেশী দেশের ক্ষতি করতে বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 06:09 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

বুধবার সকালে মায়ানমারের কমান্ডার ইন চীফ (এয়ার) জেনারেল খিন অং মিন্ট সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “মিয়ানমারের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ প্রতিবেশীদের গুরত্ব দেয় এবং তাদের সঙ্গে সবসময় ভালো ও সহযোগিতাপূর্ণ সর্ম্পক চায়।”

প্রধানমন্ত্রী মিয়ানমারের সঙ্গে নদী ও সমুদ্র বাণিজ্যের কথাও উল্লেখ করেন।

মিয়ানমারের বিমানবাহিনী প্রধান দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান প্রেস সচিব।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নেরও প্রশংসা করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন।