শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
উচ্চ আদালত স্থগিতাদেশ দেওয়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আগামী ১১ নভেম্বর বেলা ৩টায় মিরপুর গালর্স আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।
একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাই কোর্ট এই নিয়োগে স্থগিতাদেশ দেওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন শিশু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হয়।
এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য আটটি পদের বিপরীতে দুই হাজার ৭৩০ জন আবেদন করেন।
