২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেকৃবিতে নতুন প্রক্টর, ছাত্র উপদেষ্টা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রক্টরকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালকের দায়িত্ব দিয়ে আরেকজন অধ্যাপককে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 06:04 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

প্রক্টরের দায়িত্ব চালিয়ে আসা শেকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন।

প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ফরহাদ হোসেন।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে শেকৃবি কর্তৃপক্ষ রোববার এদের নিয়োগ দিয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ১৪ অগাস্ট শেকৃবির এগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহাম্মদকে উপাচার্য এবং কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মো. সেকেন্দার আলীকে উপ-উপাচার্য নিয়োগ দেয় সরকার।

উপ-উপাচার্য নিয়োগ পাওয়ার আগে অধ্যাপক সেকেন্দার ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালকের দায়িত্বে ছিলেন।

২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে প্রক্টরের দায়িত্বে ছিলেন অধ্যাপক মিজানুর। তিনি শেকৃবি শিক্ষক সমিতির সহ-সভাপতি এবং আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন।

অন্যদিকে প্রক্টর হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ফরহাদ এর আগে নবাব সিরাজ-উদ-দৌলা হলের প্রাধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়কের দায়িত্ব পালন করেন।