২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সহযোগী অধ‌্যাপক হলেন ৩৪২ জন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৪২ জন সহকারী অধ্যাপককে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 09:11 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

সোমবার এসব কর্মকর্তার পদোন্নতির আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

অর্থনীতি বিভাগের ২৫ জন, আরবির একজন, ইসলামী শিক্ষায় ছয়জন, ইসলামের ইতহাস ও সংস্কৃতির ২২ জন, ইংরেজির ২৩ জন, ইতিহাসের ১০ জন, উদ্ভিদবিদ্যার ১৮ জন, গার্হস্থ‌্য অর্থনীতির একজন এবং গণিত বিভাগের ১১ জন সহকারী অধ্যাপক পদোন্নতি পেয়েছেন।

দর্শন বিভাগের ২৬ জন, পদার্থবিদ্যার ২২ জন, পরিসংখ্যানের তিনজন, প্রাণিবিদ্যার ১৯ জন, বাংলার ৩৮ জন, ব্যবস্থাপনার ১৯ জন, ভূগোলের একজন, মার্কেটিংয়ের একজন, মনোবিজ্ঞানের তিনজন, রসায়নের ১৫ জন, রাষ্ট্রবিজ্ঞানের ১৮ জন, সমাজ কল্যাণের ১১ জন, সমাজ বিজ্ঞানের চারজন, সংস্কৃতির দুজন এবং হিসাব বিজ্ঞান বিভাগের দুই কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক করা হয়েছে।

এছাড়া টিচার্চ ট্রেনিং কলেজের ইসলামী আদর্শের দুজন, ইংরেজির দুই জন, ইতিহাসের দুজন, গণিতের একজন, গ্রন্থাগার বিজ্ঞানের একজন, প্রফেশনাল ইথিক্সের একজন, বাংলার একজন, ভূগোলের একজন, মেন্টাল হাইজিনের একজন, বিজ্ঞানের তিনজন এবং শিক্ষার পাঁচজন সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।