যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলীমকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
অর্থনীতি বিভাগের এই অধ্যাপককে প্রেষণে বোর্ড চেয়ারম্যান নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
তিনি অধ্যাপক মো. আব্দুল মজিদের স্থলাভিষিক্ত হলেন। গত ২৭ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন অধ্যাপক মজিদ।
আদেশে বলা হয়েছে, অধ্যাপক আব্দুল আলীম নিজ বেতনক্রম অনুযায়ী বেতন পেলেও পদসংশ্লিষ্ট অন্যান্য ভাতা ও সুবিধা পাবেন। বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় তার বাসস্থানের ব্যবস্থা করলে কোনো বাড়ি ভাড়া পাবেন না।
