২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা টেস্টে ইংল্যান্ড দলের বিরুদ্ধে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 05:30 PM

Updated : 12 Apr 2022, 03:11 AM

দুই টেস্টের সিরিজের শেষ ম্যাচে রোববার মিরপুরে ১০৮ রানে ইংল্যান্ডকে হারায় স্বাগতিকরা।

এর আগের টেস্টে ইংলিশরা জয়ী জয়ী হওয়ায় দুই ম্যাচের এই সিরিজ ড্র হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেইসবুক পেইজে এক পোস্টে উপ-প্রেস সচিব আশরাফুল আলম বলেন, ইংল্যান্ডের সঙ্গে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশকে ২২ রানে পরাজিত করেছিলো ইংল্যান্ড।

আলাদা বিবৃতিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়।