২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ানবাজারে ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর কারওয়ানবাজারে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 03:18 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা জিয়াউর রহমান জানান, রোববার দুপুর ১টায় কারওয়ানবাজারে ঢাকা ব্যাংকের চার তলা ভবনের নীচতলায় আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।