২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বর নিয়ে হাসপাতালে তোফায়েল

আওয়ামী লীগ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2016, 01:33 PM

Updated : 11 Oct 2022, 08:57 PM

Image
তোফায়েল আহমেদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক অনুষ্ঠানে

তোফায়েল আহমেদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক অনুষ্ঠানে

সোমবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয় বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বখশী জানান।

মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জ্বর নিয়ে মন্ত্রী সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন। এখনও সেখানে চিকিৎসাধীন আছেন।

“তবে তার অসুস্থতা অতোটা মারাত্মক নয়।”