বিয়ে বিষয়ক ফটোগ্রাফির প্রদর্শনী শুরু বৃহস্পতিবার
রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বৃহ্স্পতিবার থেকে শুরু হচ্ছে বিয়ে সংক্রান্ত ফটোগ্রাফির প্রদর্শনী, প্রতিযোগিতা ও সম্মেলন।
‘ওয়েডিং পোট্রেট অ্যান্ড ফটোগ্রাফি বাংলাদেশ’(ডব্লিউপিপিবি) এর উদ্যোগে দ্বিতীয় বারের মত আয়োজন হতে যাচ্ছে এই অনুষ্ঠান।
বুধবাররাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলন করে আয়োজনটির নানা দিক সম্পর্কে জানানডব্লিউপিপিবি সভাপতি প্রীত রেজা।
তিনিবলেন, “এবারের প্রদর্শনী ব্রাইড অ্যান্ড গ্রুম টুগেদার, ব্রাইড অ্যান্ড গ্রুম সিঙ্গেল, সেরেমনি, ডিটেল, ক্রিয়েটিভ, মোমেন্ট, প্রি-শুট, এনগেজমেন্ট, গেটিং রেডি, ফ্যাশন পোট্রেট এবংচিলড্রেন- এই ১১টি থিম ভিত্তিক ছবি দিয়ে সাজানো হবে।”
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রদর্শনী উদ্বোধন করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার পর্যন্ত চলবে এই আয়োজন, যাতে প্রদর্শনীর পাশাপাশি নবীন ফটোগ্রাফারের জন্য কর্মশালার ব্যবস্থা থাকবে বলে জানান ডব্লিউপিপিবি সভাপতি প্রীত রেজা।
তিনি বলেন,“ফটোগ্রাফি জগতের সেরা ১০ ফটোগ্রাফারদের একজন ডেভিড ব্যাকস্টেড প্রথম দিনই ক্লাস নেবেন।”
ওয়েডিং ফটোগ্রাফি বিষয়ক মালয়েশিয়ার আলোকচিত্রী জেফ ভুন, ভারতের অনুপ পাড়লকার, প্যাট্রিক লো, পাকিস্তানের ইরফান আহসান ক্লাস নেবেন।
এছাড়া বাংলাদেশ থেকে হাসান চন্দন, চঞ্চল মাহমুদ, সুদীপ্ত সালাম, তানভীর মুরাদ তপু এবং প্রীত রেজা ক্লাস নেবেন বলেও জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ডব্লিউপিপিবি এরে সাধারণ সম্পাদক সজিব পাল, প্রদর্শনীর টাইটেল স্পন্সর পেপার ওয়ার্ল্ডের চেয়ারম্যান খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
