ক্র্যাবের টেবিল টেনিসে চ্যাম্পিয়ন বিডিনিউজ টোয়েন্টিফোরের কামাল
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কামাল হোসেন তালুকদার।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে চূড়ান্ত খেলায় কামাল ২১-১৩ পয়েন্টে দৈনিক নয়াদিগন্তের রিপোর্টার জিলানী মিলটনকে হারান।
মিলটন রানার্স আপ হয়েছেন। ডেইলি সানের রিপোর্টার শওকত আলী খান লিথো তৃতীয় স্থান পেয়েছেন।
ফাইনাল খেলা উদ্বোধন করেন ক্র্যাব সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাবেক সভাপতি এবং প্রধান উপদেষ্টা পারভেজ খান। খেলা পরিচালনা করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শহীদুল ইসলাম।
অর্ধ যুগ ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গী কামাল প্রতিষ্ঠানের ক্রিকেট ও ফুটবল দলেরও অধিনায়ক।
