বাংলাদেশের তপন বাগচীর গান কলকাতার শিল্পীর কণ্ঠে
কলকাতার তারা টিভিতে বাংলাদেশের গীতিকার ড. তপন বাগচীর লেখা গান গাইবেন কলকাতার লোকসঙ্গীত শিল্পী সঞ্জয় মণ্ডল।
২৫ অক্টোবর তারা টিভির 'আজ সকালের আমন্ত্রণে' অনুষ্ঠানে গান গেয়ে শোনাবেন সঞ্জয়।
বাংলা একাডেমির উপপরিচালক, কবি ও গীতিকার ড. তপন বাগচী বলেন, “যাত্রাশিল্পের দুর্গতি ও অবক্ষয় নিয়ে 'যাত্রা গান কালে খাইছে' গান লিখেছিলাম বেশ কিছুদিন আগে। সেটি ছাপা হয়েছিল ‘চিন্তাসূত্র’ নামে একটি অনলাইন ম্যাগাজিনে। সেটি পড়ে উদ্বুদ্ধ হয়ে গাইতে উৎসাহী হয় শিল্পী সঞ্জয় মণ্ডল। এটি আমার জন্য অনেক গৌরবের।”
এর আগে তপন বাগচীর লেখা গান গেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর, লোকসংগীতশিল্পী অনিমা মুক্তি গোমেজ।
তারা টিভির এই প্ল্যাটফর্মে দুই বাংলাকে ‘স্পর্শ করা যাবে’ বলেও মনে করছেন পশ্চিমবঙ্গের এই কণ্ঠশিল্পী।
“লোকগানকে কেন্দ্র করে আরেকটি লোকগান। বিষয়টি কেবল চমৎকারই নয়, একটি দায়িত্ব পালনের সুযোগও বটে,” বলেন তিনি।
