২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে স্বপ্নকে জরিমানা

মূল‌্য তালিকা টানানো না দেখে এবং মেয়াদোত্তীর্ণ পণ‌্য পাওয়ায় সুপার শপ স্বপ্নের রাজধানীর বনানী শাখাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম‌্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 07:01 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

আর্মড পুলিশ ব‌্যাটালিয়ন (এপিবিএন) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম‌্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে স্বপ্নের আউটলেটে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছিল না। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য মজুদ রাখার কথাও ব্যবস্থাপক মো. আলাউদ্দিন স্বীকার করেন।

এই অনিয়মের জন‌্য ভ্রাম‌্যমাণ আদালতের প্রধান সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার স্বপ্নকে দুই লাখ টাকা জরিমানা করেন।

Image
স্বপ্নের এই আউটলেটটি গাজীপুরের, বনানীতে প্রতিষ্ঠানের আউটলেটটির জরিমানা হয়েছে

স্বপ্নের এই আউটলেটটি গাজীপুরের, বনানীতে প্রতিষ্ঠানের আউটলেটটির জরিমানা হয়েছে

একই কারণে ‘সালিমার গার্ডেন রেস্তোরাঁর’ ব্যবস্থাপক মো. জাকির হোসেনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বড় মগবাজারের ‘ক্যাফে ডি-তাজ রেস্তোরাঁয়’ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ খাবার পেয়ে ব্যবস্থাপক নাসির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‘আমিনা রেস্তোরাঁ’কে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।

এই অভিযানে এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।